দূর্গতদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন 'সোশ্যাল বাইকার্স'





হাওড়া আমতা

দামোদরের জল প্লাবিত আমতা-২ নং ব্লকের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার থেকে থেকে জল নামলেও এখনো পর্যন্ত নিচু এলাকাগুলিতে জল জমে রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আমতা গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা কয়েক হাজার মানুষ জলের তলায়। সেইসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন 'সোশ্যাল বাইকার্স' এর সদস্যরা।



 মঙ্গলবার দুপুরে গাজীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে জলে বন্দি মানুষদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিল সংগঠনের সদস্যরা। 



কয়েকদিন ধরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে বিভিন্ন এলাকায় বলে জানালেন সংগঠনের সদস্য হেমন্ত কুমার দে। আগামী দিনেও তারা মানুষের পাশে এইভাবে দাঁড়াবেন বলে অঙ্গীকারবদ্ধ করেন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...