বন‍্যা কবলিত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আমতা




আমতা, উলুবেড়িয়া, 

 হাওড়া জেলার বন‍্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ আজ বুধবার নবান্ন থেকে সড়কপথে সোজা হাওড়া জেলার আমতা  সেহাগড়ী এলাকায় বন্যা এলাকা পরিদর্শন করেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটু জলে নিজে দাঁড়িয়ে থাকে বন‍্যায় আক্রান্ত লোকজনের সঙ্গে কথা বলেন, মুখ্যমন্ত্রী বলেন ডিভিসির ছাড়া জলে বন্যার সৃষ্টি হয়েছে , 



ডিভিসির ছাড়া জলে এই বন‍্যাকে তিনি ম‍্যানমেড বলে আখ্যায়িত করেন। টানা দুদিনের বৃষ্টি এবং তারপর ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার ফলে আমতা ও  উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, চাষবাসের ব‍্যাপক ক্ষতি হয়,মানুষ নিরাপদ আশ্রয়ের জন্যে কোথাও বিদ‍্যালয় কোথাও উচুঁ বাঁধের উপর কোথাও ব্রীজের উপর আশ্রয় নিয়েছে।



 এবং প্রশাসনের পক্ষহতে যথাসাধ্য চেষ্টা চলছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা জরুরী ভিত্তিতে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বের হবার সময়প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে বন‍্যার পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেন বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা এবং জলাধার গুলি জরুরী ভিত্তিতে সংস্কার করা, 



উল্লেখ্য রাজ‍্যের বিভিন্ন জলাধারে জলধারনের ক্ষমতা অনেক কমে গেছে, সংস্কার না করলে জলাধারে জলধারনের ক্ষমতা অনেক কমে যাচ্ছে, এদিকে সংস্কার না হবার ফলে ডিভিসির বর্তমানে জলধারনের ক্ষমতা মাত্র ৩৭শতাংশ বলে জানা যায়। ব‍্যাপক বৃষ্টির কারনে এবং রাস্তায় বন‍্যার জলে ডুবে যাওয়ার কারনে মুখ‍্যমন্ত্রী উদয়নারায়নপুর এলাকায় পরিদর্শন করতে যেতে পারেন নি, মুখ‍্যমন্ত্রী আগামীকাল হুগলির আরামবাগ ও খানাকুল এলাকায় পরিদর্শনে যাবেন বলে নিজে জানান।



 মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন,রাজ‍্যের জনস্বাস্থ্য ও কারীগরি মন্ত্রী পুলক রায়,  হাওড়া জেলাশাসক মুক্তা আর্য,আমতার বিধায়ক সুকান্ত পাল সহ আরো অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...