জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির, শ‍্যামপুর,




প্রদীপ গুড়িয়া,শ‍্যামপুর,

মানবিক শিক্ষার হাতেখড়ি দিতে ,শ্যামপুর থানার গড়চুমুক এর দম্পতি দীপঙ্কর দাস ও অপর্ণা দেবী তাঁদের একমাত্র সন্তান প্রস্তাবন দাসের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন। 
পারিবারিক অনুষ্ঠান, 



এলাহি খাওয়া দাওয়া, একরাশ উপহারের চিরাচরিত ভাবনার বিপরীতে গিয়, করোনা পরিস্থিতিতে রক্ত সংকটের কথা মাথায় রেখেই একমাত্র সন্তানের জন্মদিনে রক্তদান শিবিরে রক্তের বন্ধনে মেলালেন শুভাকাঙ্খীদের। 



যেখানে সাতজন জন মহিলা সহ বত্রিশজন রক্তদান করলেন। 



ছোট্ট প্রস্তাবন কে ভালোবাসা উজাড় করে দিলেন তাঁরা।
দম্পতির এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। 



আনন্দ অনুষ্ঠানের সঙ্গে জীবন রক্ষার লড়াই এভাবেই জারি থাকুক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...