পালিত হলো ২৭তম বিশ্ব আদিবাসী দিবস, উ,দিনাজপুর




সুবল গোপ 
চোপড়া উত্তর দিনাজপুর ।

করোনা বিধি মেনে  উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় পালিত হল  ২৭ তম বিশ্ব আদিবাসী দিবস । সোমবার চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের বটতলা মোড়ে  অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে দিনটি পালন করা হয় ।  সংগঠনের পক্ষে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয় । 



পতাকা উত্তোলনে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি  ফাদার মারকুস মার্ডি, এবং সংগঠনের জেলা সভাপতি ভিক্টর বারলা । এরপর বিশ্ব আদিবাসী দিবস এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কোর কমিটির সদস্য জয় মিনজ , ডাক্তার নিমাই উড়াও , চোপড়া ব্লক কমিটির সম্পাদক দীনেশ লাকরা যাকে রিয়াজ লাকরা প্রমূখ। বক্তারা জানান সারা বিশ্বে প্রায় ৯৭ টি দেশে  প্রতি বৎসর   ৯ ই আম বিশ্ব আদিবাসী দিবস  হিসেবে দিনটি পালন করা হয়ে থাকে  ।
[

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...