আজ শনিবার বিকালে হাওড়া জেলার শ্যামপুরের শশাটির গোঁজালা গ্ৰামের 20 বৎসর বয়সী সুজয় গাঁতাইত পিতা কচিরাম গাঁতাইত,বিকেলে কয়েকজন বন্ধুদের সঙ্গে বাড়ির নিকটবর্তী রূপনারায়ন নদীর ধারে বেড়াতে যায়,
ভাঁটার সময় নদীর জল নীচে নেমে যাওয়ায় সুজয় গাঁতাইত জলের কাছাকাছি নেমে যায় ,
এই সময় জোয়ারের জল বৃদ্ধি ঘটতে থাকে এবং জলের টানে তলিয়ে যায়,স্থানীয় সুত্রে জানা যায় যে সুজয় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
খবর যায় শ্যামপুর থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্যামপুর থানার পুলিশ,
স্থানীয় নৌকার মাঝিদের সাহায্যে পুলিশ রুপনারায়ন নদীতে তল্লাশি চালায়,
তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।



