কোভিড বিধি মেনে অবিলম্বে এ রাজ্যে স্কুল খোলার দাবিতে সরব হল শিক্ষক সংগঠন বিপিটিএ অর্থাৎ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। এই উদ্দেশ্যে আজ বাগানান বাস টার্মিনার্সে এক প্রচার সভার আয়োজন করা হয়।
ইউনিসেফ, ইউনেস্কো, আইসিএমআর এবং এইমস -এর সুপারিশ মতো বিদ্যালয়ে পঠন-পাঠন চালুর দাবি জাননো হয়। হরিয়ানা, গুজরাট, কর্ণাটক, পাঞ্জাব, ছত্তিশগড়, বিহার ও ওড়িষা সরকার স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও এ রাজ্য সরকার টালবাহানা করছে ব'লে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন সমিতির সাধারণ সম্পাদক শ্রী আনন্দ হাণ্ডা।
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শ্রীমন্ত ধাড়া, জয়ন্ত খাটুয়া, সেখ মহঃ মাসুদ, রমেন মাইতি প্রমুখ। সভাপতিত্ব করেন বিপিটিএ -এর হাওড়া জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ সামন্ত।


