সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া :
পাত্রসায়রে বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার আহত দুই এলাকায় চাঞ্চল্য ।
বজ্রাঘাতে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার অন্তর্গত ধগড়িয়া গ্রামে । মৃত মহিলার নাম কাকলি রুদাস । বয়স 30 বছর । পাশাপাশি এই ঘটনায় আহত দুজন ।
স্থানীয় সুত্র জানতে পারা যায় , মাঠে তিন জন এক সাথে মাঠে চাষের কাজ করছিলেন সেই সময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা কাকলি রুদাসকে মৃত বলে ঘোষণা করেন । আহত দুজন হাসপাতলে চিকিৎসাধিন রয়েছেন ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পাত্রসায়ের তৃণমূল নেতা ও বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত । কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা দেন তিনি । অন্যদিকে পাত্রসায়ের থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।

