স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাখি পূর্ণিমা উদযাপন



 
আজ রাখি পূর্ণিমা তাই পূর্ণিমা তিথিতে ভাই ও বোনের অটুট সম্পর্কের জন্য একে অপরকে রাখি পরিয়ে বিভিন্ন ধরনের উপহার বিনিময় করে ভাই ও বোনের ভালোবাসা আজকের দিনে এক বিশেষ অঙ্গীকার স্থাপন করে। তাই আজ এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।


আজ রাখি পূর্ণিমা উপলক্ষে হৈমন্তিক ফাউন্ডেশনের ছেলে মেয়েরা লাভপুরের বিধায়ক মাননীয় শ্রী অভিজিৎ সিংহ মহাশয় কে এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় আব্দুল মান্নান সাহেব, মাননীয় তরুণ চক্রবর্তী এবং মাননীয় শোভন চৌধুরী মহাশয় গণ কে এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন ও কিছু অসহায় কচিকাচা ও প্রবীণ দের রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করল ।। অসহায় বাচ্চাদের ও বয়স্ক  হাতে তুলে দেওয়া হয় কেক , চকোলেট ইত্যাদি ।



লাভপুর থানার পুলিশ প্রশাসন ও হৈমন্তিক ফাউন্ডেশনের ছেলেমেয়েরা রাখি বন্ধনের উৎসবে মেতে উঠেছিলেন , এছাড়াও মেতে উঠেছিল অসহায় দরিদ্র মানুষেরা যাদের ভাইবোনেরা কি কেনার পয়সা টুকু নেই তাদেরও রাখি পরিয়ে আনন্দে ভরিয়ে তুলল এই হৈমন্তিক ফাউন্ডেশন। সেখ সামসুল, বীরভূম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...