জালনোট সহ গ্রেফতার সপ্তম শ্রেণীর ছাত্র,





মালদা, ২ অগাস্ট: 


চার লক্ষ চল্লিশ হাজার টাকার জাল নোট সমেত গ্রেফতার বারো বছর বয়সী সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। ধৃত কিশোরের নাম আবদুল সালাম। কালিয়াচকের সাদরিটোলার বাসিন্দা সে। গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে জাল নোট সমেত গ্রেফতার করে। তার কাছ থেকে  চারশোটি পাঁচশো টাকার জাল নোট এবং একশো কুড়িটি দু হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। 



জানা গেছে ওই কিশোর শাহবাজপুরের একটি বেসরকারি স্কুলের ফার্স্ট বয়। কীভাবে সে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...