মেয়ের জন্মদিনে খাওয়ালেন পথশিশু ও ভিক্ষুকদের,বাগনান




নিজস্ব প্রতিবেদক,




শ্যামপুর ১ ব্লকের কালাঘাঁটু গ্রামের দম্পতি দীপঙ্কর মান্না ও তৃষাদেবী তাঁদের একমাত্র কন্যা সন্তান দোয়েল মান্নার চতুর্থ জন্মদিন পালন করলেন,



 সমাজের পিছন দিকে থাকা পথশিশু আর ভিক্ষুকদের সঙ্গে নিয়ে। বাগনান স্টেশন সংলগ্ন সমস্ত ভিক্ষুক ও পথ শিশুদের একত্রিত করে রেল প্লাটফর্মে দুপুরে তাদের  খাওয়ার ব্যবস্থা করেন এই দম্পতি। 



শুধু তাই নয়, সমস্ত ভিক্ষুকদের বাড়ির মহিলাদের জন্য দিলেন নতুন একটি করে শাড়ি। 

চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে এই দম্পতি সমাজকে দেখালেন নতুন পথের দিশা।

 কন্যা দোয়েলের জন্য পেলেন বহু মানুষের হৃদয়ভরা ভালবাসা আর আশীর্বাদ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...