রক্তদান করে সম্প্রীতির নজির গড়লেন ইজাজ, সৌরভ,তন্ময়,শ্যামসুন্দরা

রক্তদান করে সম্প্রীতির নজির গড়লেন ইজাজ, সৌরভ,তন্ময়,শ্যামসুন্দরা
মানবতার ধর্মের  কাছে সব  সব কিছু ঠুনকো। আমতার ইজাজ, শ্যামপুরের সৌরভদের রক্তদানে দাশনগরের সৌমিত্র দাসের অপারেশন নিশ্চিত হল।  আবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আরিনা ইয়াসমিনের জীবন রক্ষা হল তন্ময় ও শ্যামসুন্দরের রক্তদানে।  মানবতার ধর্মের মন্ত্রে দীক্ষিত হয়ে বিদ্বেষ, বিভেদকে মুছে দিচ্ছে হাওড়ার যুবকরা। 


পূর্ব মেদীনীপুরের আরিনা ইয়াসমিন এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন অপারেশনের জন্য। দুই জন ও পজিটিভ রক্তদাতার প্রয়োজন। নাহলে অপারেশন আটকে যেত। ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের কাছে আবেদন আসে দুপুরে।জানতে পেরেই ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্য তন্ময় চ্যাটার্জি ও যুবক শ্যামসুন্দর বারিক রক্তদান করতে সম্মতি জানান। গ্রুপ সদস্য শুভেন্দু রায় রক্তদাতা তন্ময় ও শ্যামসুন্দরের সঙ্গে এস এস কে এম হাসপাতালের যান। এস এস কে এম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদাতা তন্ময় ও শ্যামসুন্দর সাবিনা ইয়াসমিনের জন্য রক্তদান করলেন। 



আবার দাশনগরের সৌমিত্র দাস জীবন-মরণের মুখোমুখি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্য ২ জন এবি পজিটিভ রক্তদাতা প্রয়োজন ছিল। পরিবারের পক্ষ থেকে রক্তদানের জন্য ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের কাছে আবেদন আসে।  ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের আবেদনে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসেন শ্যামপুরের নাকোল গ্রামের যুবক সৌরভ মল্লিক ও আমতা কুরিট গ্ৰামের যুবক ইজাজ আহমেদ খান। রবিবার ইজাজ ও সৌরভ হাত ধরে কলকাতার এক ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করে এলেন হাওড়ার সৌমিত্র দাসের জন্য। 

ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের তরফে এই আবেদন আসলে মানুষ ভাগের বিরুদ্ধে প্রতিবাদ। ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ রক্তদানের মাধ্যমেই আরিনার সঙ্গে তন্ময় কিংবা সৌমিত্রের সঙ্গে ইজাজের রক্তের বন্ধন ঘটিয়ে সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষা করছে। সৌমিত্র দাস থেকে শুরু করে আরিনা ইয়াসমিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের কাছে

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...