প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :
সাঁকরাইল এর চাপাতলায় নতুন কার্যালয় শুভ সূচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়িকা প্রিয়া পাল।
এলাকার মানুষকে সঠিক ভাবে পরিষেবা দিতে চাপাতলায় নতুন একটি কার্যালয়ের শুভ সূচনা করেন বিধায়িকা প্রিয়া পাল।
যেখানে তিনি সপ্তাহে তিনদিন সোম বুধ শুক্রবার উপস্থিত থাকবেন বলে জানান ।
কিন্তু হঠাৎই কার্যালয়ের শুভসূচনা করার মুহূর্তে ওই , ওই কার্যালয় স্থানটির মালিক এসে আপত্তি করে, এবং প্রিয়া পাল সহ ভেতরে থাকা তৃণমূল কর্মীদের বাইরে বেরিয়ে যেতে নির্দেশ করেন। ভিতরে থাকা তৃণমূল কর্মী এবং বিধায়িকা কেওই কর্ণপাত না করায় পরিশেষে ঐ বিল্ডিংয়ের মালিক সায়ন্তিকা সাঁতরা মুখার্জি ।
প্রশাসন এবং বিধায়িকা সহ তৃণমূল কর্মীদের ভিতরে থাকা কালীন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।
এরপর, কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সাঁকরাইল প্রশাসন বিষয়টির উপর হস্তক্ষেপ করেন এবং তালা খোলার ব্যবস্থা করেন।
সমস্ত ঘটনা খতিয়ে দেখার পর পরিশেষে সাঁকরাইল প্রশাসন সায়ন্তিকা সাঁতরা মুখার্জি এবং ওনার স্বামী সৌমেন মুখার্জি সহ আরও দুজনকে থানায় নিয়ে যান। পরে তৃণমূল নেতৃত্বের অভিযোগ ভিত্তিতে ওই চারজনকে সাঁকরাইল থানার পুলিশ গ্রেপ্তার করে এবং হাওড়া কোটে স্থানান্তরিত করে। এই ঘটনার পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা দেখা যায়।

