অভিষেক বন্ধোপাধ‍্যায়ের উপর হামলার প্রতিবাদ,




মালদাঃ-

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্ধোপাধ‍্যায়ের উপর হামলার প্রতিবাদে মালদহের সামসি রেল স্টেশনের বাইরে অবস্থান বিক্ষোভ দেখালো টিএমসিপি।পরে সামসি-৮১ নং জাতীয় সড়কের ঘাসিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দুই ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের।বুধবার দুপুরে চাঁচল-১ নং ও রতুয়া ১ নং ব্লক টিএমসিপির কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন সামসি রেল স্টেশনের বাইরে।প্রায় ঘন্টা খানেক ধরে চলে বিক্ষোভ।পরে ফের ঘাসিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।




চাঁচল-১ নং ও রতুয়া ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকি ও সাহিদ আক্তারের নেতৃত্বে এদিনের বিক্ষোভ।তাদের দাবি,উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ‍্য ত্রিপুরা সরকার তৃণমূল সাংসদ অভিষেক বন্ধোপাধ‍্যায়ের কনভয়ে উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুস্কৃতিরা।এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...