স্কুলে কলেজে পাঠরত একসময়ের বন্ধুরা এখন কর্মক্ষেত্রে অর্থনৈতিক ভাবে সাবলম্বী। সুকদেব হ্রষিকেষ পিন্টু রেখা স্বাতী স্বদেশ শিল্পা সংঘমিত্রা তমোঘ্ন একঝাঁক তরুণ তরুনী মিলে তৈরি করে "বন্ধু" নামের সংগঠন।
এই সংগঠন অন্যান্য মানুষের থেকেও সংগ্রহ করেছে। আর সেই সব সংগৃহীত সামগ্রী নিয়ে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষ দের কাছে পৌঁছে গেছে।কখনো ইটভাটায় বা কখনো কোনো গ্রামে পৌঁছে এরা মানুষের মধ্যে মিশে যায়।
শ্যামপুর থানার দেওয়ানতলায় অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে জামা কাপড় খাতা পেন্সিল তুলে দেয় এই সংগঠন।
অনুষ্ঠানে ঐ স্থানের ব্যাবসায়ী জনগণ সমানভাবে দায়িত্ব নিয়ে এই কর্মসূচি সফল করেন। ব্যাবসায়ী অচ্যূত বাবু বলেন "এই ভাবে সবাই যদি কিছু কিছু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলেই তো স্বাধীনতার আসল মানে জানা হবে।
এলাকার শিক্ষক মানস চক্রবর্তী বলেন "সত্যি অভিভূত এইরকম কর্মসূচি র জন্য। আমরা সব সময় এই রকম কর্মসূচি তে পাশে থাকব।




