ভোট পরবর্তী হিংসা ও রাজ্য জুড়ে ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে হাওড়ার বিজেপির যুব নেতৃত্ব মশাল মিছিল




প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :

হাওড়া জেলায় যুব মোর্চার মশাল মিছিল।পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও রাজ্য জুড়ে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের ডাকে মশাল মিছিল। সারা রাজ্য জুড়ে যেমন আজ মশাল মিছিল হয় ঠিক তেমনি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়নতন বসুর নেতৃত্বে মিছিল হয় হাওড়ায় ।  বিজেপির হাওড়া সদর কার্যালয় থেকে হাওড়া ময়দান পর্যন্ত মশাল মিছিল হয়।



 সমস্ত মিছিলে নেতৃত্ব দেন সায়নতন বসু ও হাওড়া বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। সায়ন্তন বসু বলেন  যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, ভুয়ো অফিসার সেজে প্রতারণা চলছে, জাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা নিন্দনীয় । 



রাজ্যের জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে এবং নারীদের সম্মান হানি হচ্ছে তারও প্রতিবাদ জানান তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...