নাইট কার্ফু সফল করতে লাঠি হাতে টহলদারি ইংরেজবাজার থানা পুলিশের। শনিবার রাত্রে মালদা শহরের ফোয়ারা মোড়, অতুলচন্দ্র মার্কেট সহ একাধিক এলাকায় লাঠি হাতে টহলদারি ইংরেজবাজার থানা পুলিশের। জানা যায় নাইট কার্ফু লংঘন করার অভিযোগে এবং মাক্স না পরায় প্রায় ৩০ জনকে আটক করা হয়। উল্লেখ্য রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি রয়েছে শহরে। কিন্তু এরপরও খোলা থাকছে দোকানপাট, রাস্তাঘাটে বের হচ্ছেন সাধারণ মানুষ। তাই নাইট কার্ফু সফল করতে শনিবার রাত থেকে অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ।
