একে দীর্ঘদিন ধরে চলছে করোনা মহামারীর জন্য মন্দা আর্থিক অবস্থা ।
তারওপর একমাত্র রুজি রুটির পথ জুটমিল বন্ধ । তাই জুটমিলের অসংখ্য শ্রমিকদের বাড়িতে এখন নুন আনাতে পান্তা ফুরায় অবস্থা । ছেলে মেয়েদের মুখে কিভাবে খাবার তুলে দেবে এখন সেই চিন্তা জুটমিলের শ্রমিকদের । তাই পুনরায় জুটমিল খোলার ব্যাপারে আন্দোলনের পথ বেছে নিলেন শ্রমিকরা।
আজ সোমবার ৩০ অগস্ট হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলের চিত্র এটি । সেখানে এদিন বামফ্রন্টের ডাকে অসংখ্য শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলেন। তাঁরা প্রেমচাঁদ জুটমিলের প্রধান গেটের কাছে অবস্থান বিক্ষোভও করলেন এদিন । অবিলম্বে জুটমিল খোলার দাবি জানিয়েছেন তাঁরা । ্দের
দাবি জুটমিলে লক আইটি শ্রীঘই প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গত গত ৬ জুন থেকে লক আইটি হয় এই জুট মিল। তারপর থেকে বেকার এই জুটমিলের অসংখ্য শ্রমিকরা । তাঁদের অভিযোগ বেআইনি ভাবে এই জুটমিলে কাজ বন্ধ করা হয়েছে । কেন তার জবাব দিক সরকার ।
অবিলম্বে এই
লক আইট প্রত্যাহার করতে হবে বলে জানান আন্দোলনের নেতা-শ্রমিকরা। প্রেমচাঁদ জুট মিল খোলার দাবিতে অবস্তান বিক্ষোভ হয় চেঙ্গাইল সিনেমা তলায় ।
এই আন্দোলনে বক্তব্য রাখেন ফব নেতা আশীষ পাণ্ড; হাবিবুর রহমান ও সিপিএম নেতা সামসুল মিদ্দে ও দিলিপ মণ্ডল। এদিন তাঁদের এই আন্দোলনে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। আন্দোলনরত শ্রমিকদের মতে যদি তাঁদের এই দাবি না মানা হয় তাহলে তাঁরা পরে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন ।
তবে এ সম্পর্কে জুটমিল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ।




