শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পূর্ব মেদিনীপুর ডিএম অফিসে স্মারকলিপি দিল আই ইউ সি

নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফিজিক্যাল ক্লাস আরম্ভ হতে পারে বলে নবান্ন থেকে জানান হলেও স্কুল খোলার দাবিতে থেকে নেই বিরোধীরা



 রাজ্যে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ক্রমশ জোরদার হয়ে উঠছে। এই দাবিকেই সামনে রেখে পথে নেমেছে ইন্ডিয়ান ইউনিটি সেন্টার (আই ইউ সি)। প্রথম পর্যায়ে তারা মহকুমা শাসক ও জেলা শাসকদের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচী দিলেও অবিলম্বে স্কুলের দরখা উন্মুক্ত না করা হলে অবরোধ কর্মসূচী হাতে নেবেন বলে জানিয়েছেন আই ইউ সির নেতৃবৃন্দ। আজকে এরকমই একটা ডেপুটেশন ছিল পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট।

 জেলা শাসকের পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন জেলা শিক্ষা আধিকারিক শ্রীমতী শিল্প সিনহা। স্মারকলিপি তুলে দেন আই ইউ সির সম্পাদক মন্ডলির সদস্য রামপ্রসাদ ঘোড়াই। ডেপুটেশনে উপস্থিত ছিলেন কাজী কামরুজ্জামান, মানিক কুমার ঘোড়াই, তরুণ মণ্ডল, এম এম আব্দুর রহমান, আনোয়ার মল্লিক, মুবাইদুল ইসলাম, সৈয়দ মনিরুল হক প্রমুখ নেতৃবৃন্দ। 



 কাজী কামরুজ্জামান ডেপুটেশন শেষে সাংবাদিকদের বলেন, সেপ্টেম্বর থেকে তেলেঙ্গানা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে, এ আমাদের রাজ্যেও স্কুল খুলতে হবে। 



স্কুল খোলার ব্যপারে সরকার গড়িমসি করলে আই ইউ সি পথ অবরোধ কর্মসূচী নেবে বলে জানান তরুন মন্ডল। স্কুলে যদি দুয়ারে সরকারের কাজ করা যায় তাহলে ক্লাস করা যাবেনা কেন, সেখানে তো সর্ব বয়সের ছেলে মেয়ে লোকজন যাচ্ছেন? এমন প্রশ্ন তোলেন এম এম আব্দুর রহমান। 


 মানিক কুমার ঘোড়াই বলেন আমাদের ছেলে মেয়েরা স্কুলের মাধ্যমেই পড়াশোনা করে করে, দীর্ঘদিন পড়াশুনা বন্ধ থাকলে ড্রপআউটের সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাবে। 



 এখন করোনার প্রকোপ কমে এসেছে তাই গড়িমসি না করে এই মুহুর্তে বিদ্যালয়গুলি খুলে দেওয়ার দরকার বলে মন্তব্য করেন মুবাইদুল ইসলাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...