আগে সরকারি ভাতা , তারপর দুর্গাপুজো



আগে সরকারি ভাতা , তারপর দুর্গাপুজো , এই দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলনের দিকে নামতে চলেছেন বঙ্গীয় পুরোহিত সভার মালদা শাখার সদস্যরা। রবিবার বিকেলে ইংরেজবাজার শহরের পুরাটুলি নিজেদের শাখা অফিসে বসেই এই কথা জানান সভার সদস্যরা।


 ভাতার পাশাপাশি তাদের আরো বেশ কিছু দাবি যেমন স্বাস্থ্য সাথী কাট, জেলায় সংস্কৃত টোল পড়ার বিষয় সংস্কৃত শিক্ষাঙ্গন গড়ে ওঠা , উচ্চশিক্ষার  ক্ষেত্রে পুরোহিত সমাজের সন্তানদেরকে আরো স্থান দেওয়া, বিপিএল ভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি করা ।

বঙ্গীয় পুরোহিত সভা মালদা শাখার  যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন আচার্জী জানান দুই হাজার কুড়ি সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবর, নভেম্বর ,ডিসেম্বর, তিন মাসের 3 হাজার টাকা আমাদের জেলার কিছু পুরোহিত পেয়েছিল। তারপর থেকে আর কোন ভাতা দেওয়া হয়নি  সরকারের পক্ষে থেকে ।আমাদের জেলায় পুরোহিতের সংখ্যা সাত হাজার সেখানে জেলায় এখনো পর্যন্ত সাতশ পুরোহিত ভাতা পেয়েছে ।মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন থাকবে যে আপনি বৈমাত্রিক সুলভ মনোভাব ত্যাগ করে আমাদের সকলকেই এবং দুস্থ পুরোহিত আপনি নির্বাচিত করে । 



যেন তাদেরকে এই এক হাজার টাকা করে মাসিক প্রদান তার ব্যবস্থা করবেন। দুই হাজার কুড়ি সালের অক্টোবর ,নভেম্বর, ডিসেম্বর, এই তিন মাসে পেয়েছিলাম আর কোন অনুদান পাইনি। আজকে আমাদের আলোচনা হলো-আমরা দিন পনেরোর মধ্যে   আমরা জেলার সকল পুরোহিত সংঘবদ্ধভাবে   ডিএম সাহেবের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের কাছে আমরা একটি স্মারকলিপি দিব । যেন তিনি আমাদের এই দুঃসময়ে এবং করোনা আবহে আমাদের যেন পাশে দাঁড়ান। আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই বিষয়ে কোন গুরুত্ব না দিলে আমাদের আবেদনকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং দীপাবলি কালী পুজো আমরা বন্ধ করে দিব। 
 আমরা যদি দুর্গাপুজো বন্ধ করে দিয়ে অন্য কাজে যুক্ত হই তাহলে আমাদের সংসার সচল ভাবে চলতে পারবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...