বিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এসএফআই ইলামবাজার লোকাল কমিটির উদ্যোগে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয়া হলো পাঁচ দফা দাবিতে ভিডিওকে ডেপুটেশন দেওয়া হল ,১) অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে হলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে মুখোমুখি পঠন-পাঠন প্রক্রিয়া শুরু করতে হবে।
২) পড়ুয়াকে টিকাকরণের অগ্রাধিকার দিতে হবে ও ছাত্রদের বিনামূল্যে মাক্স স্যানিটাইজার দিতে হবে।
৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অভূতপূর্ব ফলাফলের পর সর্বত্র স্কুলে একাদশ শ্রেণী এবং কলেজে প্রথম বর্ষের প্রতিটি বিষয়ে সিট বাড়াতে হবে।
৪) লকডাউনে জনগণের আর্থিক সংকটের কারণে যাবতীয় সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি মওকুফ করতে হবে।
৫) সরকারের কোভিদ পরিস্থিতি স্পেশাল স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করে শিক্ষায় ব্যয় বরাদ্দ করতে হবে অবিলম্বে শিক্ষার ক্ষেত্রে অচলাবস্থা দূর করতে উপরিউক্ত দাবিগুলি গুরুত্বের সাথে বিবেচনা করে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখি।


