আজ বুধবার শ্যামপুর ১ নং ব্লকের বেলাড়ী পঞ্চায়েতে প্রধান নির্বাচনের দিন ছিল,
শ্যামপুর ১নং ব্লকের পক্ষ থেকে যথাসময়ে দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী আধিকারিক পঞ্চায়েতের অফিসে পৌঁছে যায়,
তৃণমূল কংগ্রেসের ৫জন সদস্য এবং বিজেপি থেকে দলত্যাগী ৩জন সহ মোট ৮ জন সদস্য যথাসময়ে উপস্থিত হন, এবং বর্তমান ৪জন বিজেপি সদস্য অনুপস্থিত থাকেন ,
যারফলে বিনা ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসের সদস্যা শিখা প্রামানিক প্রধান হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য গত ইংরেজি ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বেলাড়ী পঞ্চায়েতে মোট ১২ জন সদস্যদের মধ্যে বিজেপির পক্ষে ৭জন এবং তৃণমূল কংগ্রেসের৫জন নির্বাচিত হন,এবং বিজেপির প্রধান নির্বাচিত হন,
পরবর্তীতে বিধানসভা নির্বাচনের পর বিজেপির ৩দন সদস্য দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত সংখ্যালঘু হয়ে পড়ে,এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে,এবং বিজেপির প্রধান পদচ্যুত হয়।
আজ বুধবার ছিল প্রধান গঠনের দিন,
আজকের এই প্রধান গঠনে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়,হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ,শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন,হাওড়া জেলা পরিষদের সদস্য অজয় মন্ডল, বেলাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডা,সদানন্দ রায়চৌধুরী সহ বহু তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক।
প্রধান নির্বাচিত হবার পরে এক সাক্ষাৎকারে শিখা প্রামানিক বলেন যে তিনি জনগণের জন্যে কাজ করতে চায় সকলকে নিয়ে।





