নববারাকপুর বিদ্যাসাগর চর্চা কেন্দ্রে পালিত হলো ক্ষুদিরাম বসুর শহীদ দিবস,



অলোক আচার্য, নবব‍্যারাকপুর,

মধ্যমগ্রাম সুভাষ পল্লীতে ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর বিদ্যাসাগর চর্চা কেন্দ্র ।
অলোক আচার্য মধ্যমগ্রাম বুধবার সকালে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের ১১৪ তম মহাপ্রয়াণ দিবসে তার মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান নববারাকপুর বিদ্যাসাগর চর্চা কেন্দ্র ।১৯০৮ সালে ১১ আগস্ট বিহারের মজফফরপুর জেলে অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয়। শহীদ দিবসে বীর বিপ্লবী কে শ্রদ্ধা জানান নববারাকপুর বিদ্যাসাগর চর্চা কেন্দ্র ।মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ক্ষুদিরামের মর্মর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট জনেরা ।বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের সম্পাদক রামেশ্বর বন্দ্যোপাধ্যায় বলেন যথাযোগ্য মর্যাদা সহকারে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানান হয় মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন সুভাষ পল্লী ক্ষুদিরামের মর্মর মূর্তিতে ।



ক্ষুদিরামের দেশপ্রেম আদর্শ আত্মত্যাগ তরুন প্রজন্মের কাছে বেশি করে পৌছে দিতে হবে। তবেই তার স্মরণ সার্থকতা হবে বলেন রামেশ্বর বন্দ্যোপাধ্যায় রা।শুধু ক্ষুদিরাম নয় প্রতিবছর বিদ্যাসাগর শহীদ ভগৎ সিং মনীষিদের জন্ম ও মৃত্যু দিন পালন করা হয়। মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে। উপস্থিত ছিলেন স্হানীয় ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তি স্হাপনের সিপিআই এমের যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...