বন্ধন ব্যাঙ্কের সাহায্যে চলা শিশুদের জন্যে বন্ধন শিক্ষা কেন্দ্রের ৫৮গেট শাখা ধ্বজা নেতাজী তরুন সংঘের সহযোগিতায় ১০০০চারাগাছ রোপন করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস,উপপ্রধান লুৎফর রহমান খাঁন, পঞ্চায়েতের সদস্য জয়ন্ত কুমার মন্ডল,বন্ধন ব্যাঙ্কের পক্ষহতে জয়ন্ত কুমার বাইন,৫৮গেট পুলিশ ফাঁড়ির ওসি অমিতাভ সর্দার,
ধ্বজা নেতাজী তরুণ সংঘের সম্পাদক অজয় গায়েন,প্রবীণ শিক্ষক মনোজ কুমার দাস সহ আরো অনেকে,
নবগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস বলেন ধ্বজা খেয়াঘাট থেকে মাথাপাড়া পর্যন্ত ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় পর্যটন কেন্দ্র তৈরি করখর পরিকল্পনা গ্ৰহন করা হয়েছে।





