ফুলহার নদী ভাঙ্গন, বন‍্যা,

হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক এলাকার দৌলত নগর গ্রাম পঞ্চায়েত এ রামায়ণপুর এলাকায় ফুলহর নদী সংলগ্ন অঞ্চলে নতুন করে ভাঙ্গন দেখা দিল। স্থানীয় সূত্রের খবর ভাঙ্গনের ফলে মহানন্দা বাঁধের খুব কাছে চলে এসেছে ফুলহার নদী।ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রামায়ণ পুর এলাকায়। 



বেশ কিছুদিন আগে ফুল হর নদীর জল বেড়ে যাওয়াতে ভাঙ্গন দেখা দিয়েছিল ওই এলাকার সংশ্লিষ্ট গ্রামগুলিতে। এবারে জল কমতে শুরু করে আবার নতুন করে ভাঙ্গন দেখা দিল। চিন্তার ভাঁজ এলাকাবাসীদের মাথায়। কারণ এবারের ভাঙ্গনে নদী অনেকটাই বাঁধের কাছাকাছি চলে এসেছে বলে দাবি এলাকাবাসীর। সেচ দপ্তর এখনই ব্যবস্থা গ্রহণ না করলে রামায়ণ পুর এলাকায় বাধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে আরো জানা যায় সেচ দপ্তরের তত্ত্বাবধানে বেশ কিছুদিন আগে রামায়ণ পুর এলাকায় বোল্ডার দিয়ে পার বাঁধাইয়ের কাজ চলছিল। 



কিন্তু সেই কাজ অর্ধসমাপ্ত রেখে দেওয়া হয়েছে। এখন যে সমস্ত এলাকায় বোল্ডার দিয়ে পার বাঁধাই করা হয়নি সে সমস্ত এলাকাতেই নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। আগ্রাসী ভাঙ্গনের কবলে কবলে রামায়ণ পূর সহ মিয়া হাট গোবরা প্রভৃতি বিস্তীর্ণ এলাকার। বাসিন্দাদের দাবি অবিলম্বে শেষ করা হোক বোল্ডার দিয়ে পার বাঁধাইয়ের কাজ।
স্থানীয় বাসিন্দা শুভঙ্কর মন্ডল জানান রামায়ণ পুর এলাকার মহানন্দা বাঁধের কাছে আবার ফুল হর নদীর ভাঙ্গন শুরু হয়েছে। এই ভাঙ্গনের কবলে পড়ে নদী বাঁধের অনেকটাই কাছে চলে এসেছে। আমরা চাই অবিলম্বে ব্লক কর্তৃপক্ষ এবং সেচ দপ্তর এই সমস্যার সমাধান করুক। না হলে মহানন্দা বাধ রক্ষা করা মুশকিল হয়ে পড়বে । আমরা এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শেষ দপ্তরের আধিকারিকদের সতর্ক করেছি।
রামায়ণ পুর এলাকার আরেক বাসিন্দা সূর্য মন্ডল জানালেন প্রতি বছরই ফুলহোর নদীর আগ্রাসী ভাঙ্গনের ফলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মৌ কৃষিজমি এখন নদীর তলায়। অনেকেই ভিটে মাটি হারিয়েছেন। প্রতিবারই নদী ভাঙ্গনের কবলে এলাকার অনেক মানুষের জমি নদীগর্ভে তলিয়ে যায়। এই সমস্যা দীর্ঘদিনের। কিছুদিন আগে পর্যন্ত এই এলাকায় বোল্ডার দিয়ে পার বাঁধাইয়ের কাজ চলছিল । কিন্তু অজানা কারণে এই কাজ বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই অবিলম্বে এই কাজ আবার আরম্ভ হোক। না হলে বাধ সংলগ্ন জমি বাজানো মুশকিল হয়ে যাবে।




দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজিবুর রহমান জানান রামায়ণপুর এলাকায় নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে এই খবরটি পেয়েছি। এলাকায় সেচ দপ্তর কিছুদিন আগে পর্যন্ত বোল্ডার দিয়ে পার বাঁধাইয়ের কাজ করছিল। বর্তমানে এই কাজ বন্ধ হয়ে আছে। ওই এলাকায় তার বাধায় করতে গিয়ে এলাকার কৃষকদের সঙ্গে জমি নিয়ে শেষ দপ্তরের একটা সমস্যা হয়েছে। আমি এই বিষয়ে স্থানীয় ব্লক প্রশাসন এবং শেষ দপ্তরের সঙ্গে কথা বলেছি। কৃষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।
এদিকে এ ব্যাপারে মহানন্দা বাধ কর্তৃপক্ষ এর সহকারি বাস্তুকার বাদিরু উদ্দিন আহমেদ জানান নতুন করে ভাঙ্গনের কোন খবর এখনো পর্যন্ত আমি পাইনি। তবে সেরকম হলে আমরা দপ্তর থেকে খোঁজ নিয়ে দেখছি। সমস্যা সমাধানে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...