নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
কোভিদ যোদ্ধা দের সংবর্ধনা ও সান্ধ্যকালীন রক্তদান শিবিরের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন। হাওড়া বালিটিকুরী ভারতমাতা সংঘের পরিচালনায় হল এই রক্তদান শিবির । পাশাপাশি কোভিদ যোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো এই অনুষ্ঠানে । এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।
পুরুষ ও মহিলা মিলিয়ে 60 জন রক্ত দান করেন এই রক্তদান শিবিরের । সংঘের সম্পাদক সমীর বাঙাল ও কোষাধ্যক্ষ দীপক ধর বলেন এই লকডাউনে দুস্থদের খাদ্যদ্রব্য বিতরণ করেছি । পাশাপাশি আজকাল সবাই কোভিদ যোদ্ধাদের সংবর্ধনা দেন। কোভিদ যোদ্ধাদের মধ্যে ডাক্তার, পুলিশ, নার্স সাংবাদিকরাও থাকেন।
কিন্তু যাঁরা অ্যাম্বুলেন্স চালক তারাও কোভিদ যোদ্ধাদের মধ্যে পড়েন। কিন্তু তাঁদের কথা মানুষ ভুলে যায়। তাই আমরা এম্বুলেন্স চালকদের সংবর্ধনা জ্ঞাপন করলাম। তাঁদের হাতে পুষ্পস্তবক দিয়ে প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র তাদেরকে সংবর্ধনা করেন।
এই অনুষ্ঠানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।


