কবি গুরুর প্রয়ান দিবস উদযাপন তথ্য সংস্কৃতি দপ্তরের




সুবল গোপ,
উত্তর দিনাজপুর:- 


কোভিড বিধি মেনে উত্তর দিনাজপুর জেলাতেও শ্রদ্ধার সঙ্গে কবি গুরুর ২২ শে শ্রাবন বা প্রয়ান দিবস পালন করা হয়। ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শহরের নিউ টাউন এ কবি গুরুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয়। দপ্তরের আধিকারিক পারশ কুমার সিং জানান, করোনা বিধি মেনে এবার কোন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াই শুধু দপ্তরের  কর্মীদের নিয়েই  মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। এছাড়াও চোপড়াতেও অনুরূপ ভাবে দিনটি উদযাপন করা হয়েছে।



অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়ায় কবি গুরুর প্রয়ান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় । জেলা প্রশাসনের  অডিটোরিয়ামে কবি গুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন মাননীয় জেলা শাসক  মহাশয়। এছাড়াও অন্যান্ন দপ্তরের আধিকারিক গণও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা যায়, বিভাগীয় নির্দেশ অনুসারে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াই করোনা বিধি মেনে কবি গুরুর প্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...