ভ্রূণ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য,




বুধবার রাতে মালদা কৃষ্ণপল্লি সাবওয়ে গেটের কাছে একটি ভ্রূণ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দাদের অভিযোগ,  কোনও মহিলার সম্ভবত 
নিয়মবহির্ভূতভাবে গর্ভপাত করা হয়েছে এবং সেই ভ্রুণ ফেলে দেওয়া হয়েছে এই সাবওয়ের রাস্তার পাশে।



 শহরের কোনও বেসরকারি নার্সিংহোমে এমন ঘটনা হতে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ভ্রূণ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...