জেলা বাম কর্মী সংগঠনের ডাকে আইন অমান্য কর্মসূচি ঘিরে ধু ধুমার কান্ড ঘটে গেল




প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : 

বাম কর্মী সমর্থকরা জেলা শাসকের অফিসের দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। আগে থেকেই তৈরী করা ছিল লোহার ব্যারিকেড। সেই ব্যারিকেড ভেঙে বাম কর্মীরা এগোবার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী থাকায় এগোতে পারেননি আন্দোলনকারীরা। 

পরিশেষে পুর নিগমের সামনেই বিক্ষোভ দেখতে থাকে। হাওড়া জেলা সি আই টি ইউ সাধারণ সম্পাদক সমীর সাহা বলেন কৃষি আইন, নতুন শ্রমকোড, বিদ্যুৎ বিল সহ ২৩ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচীর অনুসারে হাওড়া জেলা শাসকের অফিসে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছিল। দুপুর আড়াইটা  নাগাদ প্রথমে বঙ্কিম সেতুর নিচে জামাইয়েত করে  চলে সভা। 




এরপর আইন অমান্য ।তিনি বলেন বেকার যুবকদের চাকরি হচ্ছে না, জ্বালানির দাম বেড়েই চলেছে, ভ্যাকসিন অমিল এবং এটা নিয়ে দুর্নীতি হচ্ছে । কৃষকরা ভবিষ্যত সুরক্ষিত নয়। 

সব মিলিয়ে দেশে এবং রাজ্যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এই আন্দোলন। ভবিষ্যতে যা আরও বৃহৎ আকারে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...