উত্তর 24 পরগনা বাদুড়িয়া অন্তর্গত আল মহাদ আল আলমি আল ইসলামী মাদ্রাসা আয়োজিত দ্বীনি শিক্ষা সচেতনতা ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ডাইরেক্টর মাওলানা নিজাম উদ্দিন কাসেমী সাহেব বলেন, মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর মধ্যদিয়েই এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পাশাপাশি এবছর ঐ মাদ্রাসার একটি বিভাগ মারকাজুল তালিম ইংলিশ একাডেমির পক্ষ থেকে ১০ জন ছাত্রকে ডিপ্লোমা ইন ইংলিশ লিটারেচার এর উপরে কোর্স সম্পন্নকারীদের শংসাপত্র দেয়া হয়। তাদের হাতে শংসাপত্র তুলে দেন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর,শিক্ষক আবু সিদ্দিক খান, মাওলানা শহিদুল ইসলাম, সমাজকর্মী সেখ ওয়াসিম আক্তার, হেকিম আব্দুল আজিজ আনসারি প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্পাদক আলহাজ্ব হাসানুজ্জামান, সভাপতি, হাজী সাকির আলি, কোষাধ্যক্ষ হাজী কামরুজ্জামান, মনিরুল ইসলাম, রাইহান মন্ডল রিয়াজুল ইসলাম রাজু প্রমুখ।
সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান পবিত্র কোরআন ও দ্বীনি শিক্ষা তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিন মাদ্রাসার শতাধিক অভিভাবক ও হিতাকাঙ্খিদের উপস্থিতিতে বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া করেন রাজাবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুর রহিম সাহেব।


