ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে পশ্চিমবঙ্গের বিমানবন্দর থেকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হবে---- ইদ্রিস আলী




 ভগবানগোলা ত্রিপুরা কান্ডের প্রতিবাদে উত্তাল,
 প্রাক্তন সাংসদ তথা বর্তমান ভগবানগোলা বিধানসভার  বিধায়ক ইদ্রিস আলী বলেন, ত্রিপুরাতে যে কান্ড কারখানা চলছে তা ভারতবর্ষের পক্ষে লজ্জাজনক! 




আজকে তারই প্রতিবাদে অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জির ওপর যে হামলা করা হয়! তা নিয়ে ভগবানগোলা বিধানসভায়   মিছিল, মিটিং, প্রতিবাদ সভা করা হয় ! কেন্দ্র সরকারের   বিরুদ্ধে প্রতিবাদ, বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের তীব্র নিন্দা  জানিয়ে, উত্তাল হয় ভগবানগোলা বিধানসভা! 



এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভগবানগোলার বিধানসভায় বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে এর প্রতিবাদ চলছে!মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর  নির্দেশে খেলা হবে কর্মসুচির মাধ্যমে আগামী 16ই আগেস্ট খেলা হবে দিবস উপলক্ষে, নশিপুর হাই স্কুল ময়দানে অনুষ্টান হবে!



সেই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য আজ ভগবানগোলা এক নং ব্লকের তৃণমূল কংগ্রেসর কার্যালয়ে এক সভা হয়!সভাটি সন্চলনা করেন ভগবানগোলা এক ব্লকের তূনমুল কংগ্রেস সভাপতি আফরোজ সরকার।
 উপস্হিত ছিলেন দুই নং ব্লকের সভাপতি আব্দুর রউফ,আই এন টি টি ইউ সভাপতি অবু সুপিয়ান,যুব সভাপতি আহসানুর রহমান সহ দুই ব্লকের গ্রাম পন্চয়েত সদস্য সদস্যা,পন্চায়েত সদস্য সদস্যা,শাখা সংগঠনের নেতা নেত্রীবৃন্দ,অন্চল সভাপতি,বুথ সভাপতি ও কমী'বৃন্দগন।উল্লেখ আগামী 15ই আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দুই ব্লকের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করে স্বাধীনতা উদযাপন করা হবে।ঐদিন দুই নং ব্লকে রক্তদান শিবির করা হবে।
        

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...