দক্ষিণ গঙ্গারামপুরের দুর্গোৎসবে খুঁটি পুজো



আজ রাখী পূর্ণিমার পুণ্য তিথিতে শক্তি সংঘ পরিচালিত দক্ষিণ গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে।


উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য দফতরের মাননীয় মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার মূখ্য প্রশাসক অভয় দাস, ৩২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা প্রশাসক মন্ডলীর সদস্য আকবর সেখ, ৩১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা প্রশাসক মন্ডলীর সদস্য ইমানুর রহমান সহ বিশিষ্ট অতিথিবর্গ।



শক্তি সংঘের সম্পাদক বিশ্বজিত হালদার আমাদের জানান, "এবছর আমাদের দুর্গোৎসব ৩৫তম বর্ষে পর্দাপন করছে। আজ আমাদের সংঘ প্রাঙ্গণে রাখীবন্ধন উৎসবও পালন করা হয়।"




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...