সিফাত আয়োজিত ১৪তম জাকাত বিতরণ বারাসাতে




সিফাতের কাজীপাড়া অফিস থেকে। এর আগে প্রথম পর্যায়ে জাকাত বিতরণ করা হয়েছিল উত্তর ২৪ পরগণার খড়িবাড়ী থেকে। আজ দ্বিতীয় পর্যায়  ১৩১ জন প্রান্তীক মানুষকে কোরাণ নির্দেশিত পথে 
মোট ১০,৯২৬০০ টাকার জাকাত দেওয়া হয়।  ২৯ জনকে রিক্সা ভ্যান, ৩১ জন দুঃস্থ ,বিধবা ও স্বামী পরিতক্তা মহিলাকে সেলাই মেসিন এবং ২১ জনকে চিকিৎসা সহায়তা, দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য ,ছোট ব্যবসা করার জন্য মূলধন, গোরু ও ছাগল পালন করার জন্য আর্থিক সাহায্য ইত্যাদি দেওয়া হয়। মুফতি মৌলানা আলাউদ্দিন সাহেব খড়িবাড়ীতে উপস্থিত হয়ে জাকাত সম্পর্কে মানুষকে সচেতন করেন। এদিনের অনুষ্ঠানে সিফাতের সম্পাদক ডাঃ সেখ আব্দুল আজিম জানান,  "সিফাত" সংগঠন আজ চোদ্দ বছর ধরে সারা জেলা জুড়ে জাকাত বিতরণের মাধ্যমে গরীব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। জাকাত প্রদান করে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। 


এদিনের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারী ড. আজিজার রহমান, সিফাতের সভাপতি জনাব লোকমান হাকিম, কোষাধক্য জনাব মোস্তাক আহমেদ (জানু হাজী), জনাব মাফিজুর রহমান, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান, সমাজসেবী মলয় দাস, নুরুল আবেদিন, সাইরূল ইসলাম প্রমুখ। 



সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, জাকাত প্রদান ইসলামের পাঁচটি মূল বিধানের মধ্যে অন্যতম একটি বিধান। যার মাধ্যমে নিজেদের উপার্জন সম্পত্তিকে ফিলটার করা হয়,নিখুঁত করা হয়। এছাড়া গরীব অসহায় পরিবারকে সাবলম্বী করা হয়। যে কাজটি সিফাত সংগঠন ধারাবাহিক ভাবে করে আসছে সত্যি এটি প্রশংসার দাবি রাখে। বহু মানুষ  এর থেকে উপকৃত হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...