শনিবার সকালে গৌড় মালদা স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই মৃতব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। গৌড় মালদা স্টেশনের বাইরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহটি পড়েছিল। পুলিশের ধারণা, কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালের মর্গে নিয়ে আসে। মৃত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।