বিজেপি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী।




মালদা-‌

বিজেপি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী। ৩ দলেরই নেতারাও যোগদান করেন। কংগ্রেসের এক প্রধান-‌সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যারাও তৃণমূলে যোগদান করেন। ঘটনাটি মানিকচক বিধানসভা এলাকার। বুধবার বিকেলে ইংলিশবাজারের সদরঘাট এলাকায় নিজস্ব বাসভবনে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন শোভানগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান রাখি রায়-‌সহ কংগ্রেসরেই পঞ্চায়েত সদস্য সাহেরা খাতুন, ফুলবাড়িয়া পঞ্চায়েত সমিতি-‌র বিজেপি সদস্য যমুনা বসাক ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মন্ডল তৃণমূলে যোগদান করেন। 



বিধায়ক সাবিত্রী মিত্র এদিন বলেন, ‘‌রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে দলত্যাগীরা তৃণমূলে যোগদান করলেন। তাঁরা একসঙ্গে মমতা ব্যানার্জির হয়ে কাজ করতে চান।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...