নারী সুরক্ষার দাবিতে বিজেপির আইন অমান্য,




নারীদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার দুপুরে মালদায় আইন অমান্য আন্দোলন করলো বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা। এদিন দুপুরে এই সংগঠনের একটি বড় বিক্ষোভ মিছিল মালদা শহর পরিক্রমা করে তারপর জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর জন্য গেলে তার আগেই পুলিশ তাঁদের আটকে দেয়। 



সংগঠনের জেলা সভানেত্রী সুতপা মুখার্জি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ, খুন বেড়ে চলেছে। অথচ সরকারের পুলিশ, প্রশাসন নির্বিকার। নারীদের সুরক্ষার দাবিতে এ দিন আমাদের আইন অমান্য আন্দোলন ছিল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...