মানিকচক এর বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি সাবিত্রী মিত্র বলেন, দলের হুইপ অমান্য করে বিজেপিকে সমর্থন করেছিলেন ওই পাঁচজন পঞ্চায়েত সদস্য। দলের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। তাই ওই পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে।
এই বহিষ্কারের সিদ্ধান্ত বিষয়টি চিঠি দিয়ে জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগে এই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন বিজেপির সুখানি সাহা চৌধুরী ও উপপ্রধান হন তৃণমূলের সাজিদ শেখ।


