চোপড়া, উত্তর দিনাজপুর:-
বিশ্ব আদিবাসী দিবসে সোমবার চোপড়ার বিডিও এর মাধ্যমে ৮ দফা দাবিতে দেশের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠালেন আদিবাসী সেঙ্গেল অভিযান।
সংগঠনের চোপড়া ব্লক কমিটির সম্পাদক সরকার মুর্মু বলেন,সারণা ধর্ম কোড লাগু, সাঁওতালি ভাষায় পঠনপাঠন ও আবাসিক বেবস্থা চালু সহ মোট ৮ দফা দাবিতে এদিন চোপড়ার বিডিও মারফত রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হল।
এদিন তারা মিছিল করে বিডিও অফিসে এসে।তার আগে বিশেষ মর্যাদার সঙ্গে বিশ্ব আদিবাসী দিবস পালন করে।




