হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে রক্তদান অনুষ্ঠান ও বিধায়ককে সংবর্ধনা




উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দশম বর্ষ রক্তদান অনুষ্ঠানে একশ ছেচল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন। করোনাকালীন সময়ে রক্তের সংকট মেটাতে ছাত্রছাত্রীদের এই উদ‍্যোগের প্রশংসা করে মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ শেখ কামালউদ্দীন বলেন, হিঙ্গলগঞ্জের ছাত্রছাত্রীরা বরাবরই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছে। প্রধান অতিথি বিধায়ক দেবেশ মন্ডল বলেন, রক্তদানের চেয়ে মহৎ দান আর কিছু হতে পারে না। তিনি কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি রক্তদাতা ও গ্ৰহীতাদেরও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক হাজী আকবর আলী, অ্যাকাডেমির ডিরেক্টর ও সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সহিদুল্লাহ গাজী, পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ দাস, ছাত্রনেতা সঞ্জয় পাল, সমীর রায় অধিকারী প্রমুখ। এদিন মহাবিদ‍্যালয়ের পক্ষ থেকে বিধায়ক দেবেশ মন্ডলকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন অধ‍্যক্ষ শেখ কামাল উদ্দীন, অধ্যাপক শামীম ভড়, কোষাধ্যক্ষ প্রশান্ত চক্রবর্তী। 



পঞ্চম শ্রেগীতে পাঠরত ছাত্রছাত্রীদের একটি মেধা অন্বেষণ পরীক্ষা করা হয়। ছেষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। প্রথম দশ জনকে আগামী ছবছরের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। পরীক্ষা পরিচালনা করেন সমরেশ সরদার, শাহজাহান মন্ডল, আবু সালেহ, জয়ন্ত সেন, হারুণ অল রশিদ প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন রাশিদুল গাজী ও মুসা করিম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...