AIMA র হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত, চেঙ্গাইল




বিশেষ প্রতিবেদন, চেঙ্গাইল, হাওড়া,

অনুষ্ঠিত হলোঅল ইন্ডিয়া মাইনোরটি অ্যসোশিয়েশনের( আইমা) হাওড়া জেলা সম্মেলন , চেঙ্গাইল স্টেশনের অদুরে একটি বেসরকারি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের এই হাওড়া জেলা সম্মেলনের  মূল বিষয় ছিল, নতুন কমিটি গঠন করে সংগঠনের ভীত মজবুত করা,সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীদের কাজে উৎসাহ দেওয়া সেই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে  ও বিভিন্ন রাজনৈতিক দলের যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা।



 সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের যে অধিকার আছে এবং এই অধিকার থেকে বিভিন্ন ভাবে বঞ্চিত করা হচ্ছে ,এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অসহায় মানুষের পাশে থেকে সাহায্যে করা হলোআইমার মূল লক্ষ‍্য বলে বক্তব্যে বলেন সংগঠনের কর্ণধার সৈয়দ রুহুল আমিন ,এবং সকলকে এক এবং ঐক্যবদ্ধ ভাবে দূর্নীতি মুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...