সোমবার ৯ই আগস্ট নাগাসাকি দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনের বিশেষ দিন হিসাবে বামফ্রন্টের জেলা শ্রমিক সংগঠন, কৃষক, ক্ষেতমজদুর সংগঠন ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে সংগঠনের নেতৃত্ব কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে, সেই মিছিল সারা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে শেষ হয় এবং সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়। সেই পথসভা থেকে নেতৃত্বরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন।
রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রকে সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি রাজ্যে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন ধরনের জিনিস পত্রের দাম বাড়ানো, গঙ্গা ভাঙ্গন সহ সরকারি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত করা এরকমই বিভিন্ন ধরনের অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

