যাত্রী বোঝাই ট্রেকার উল্টে জখম5,শ‍্যামপুর




যাত্রী বোঝাই ট্রেকার উল্টে গেলো রাস্তার ধারে নয়ানজুলিতে, আজ দুপুর তিনটা নাগাদ একটি যাত্রী বোঝাই শিবগঞ্জ হতে শ্যামপুর গামী  ট্রেকার রাস্তার পাশের জল ভর্তি খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে শ্যামপুরের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের অদুরে। স্থানীয়দের অকুন্ঠ সহযোগিতায় উদ্ধার করা হয় জলে ডোবা সকল যাত্রীদের। দীর্ঘক্ষণ জলে ডুবে থাকা এক মহিলা যাত্রীকে আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় কমলপুর গ্রামীণ  হাসপাতালে পাঠানো হয়, এছাড়াও গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে কমলপুর হাসপাতালে।



 ঘটনাস্থলে অতি দ্রুত  স্থানীয় ডিঙ্গাখোলা পঞ্চায়েতের উপ প্রধান শান্তিরঞ্জন মাইতি দলবল নিয়ে ছুটেএসে উদ্ধার তদারকিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় শ্যামপুর থানার ওসি সহ পুলিশ প্রশাসন খুব তাড়াতাড়ির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন এবং উদ্ধার কার্যে হাত লাগান এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেন। ওসি তন্ময় বন্দ্যোপাধ্যায় ভুয়সী প্রসংসা করেন স্থানীয় উদ্ধারকারিদের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...