বন‍্যা পরিদর্শনে রাজ‍্যের 2মন্ত্রী, আমতা, উদয়নারায়নপুর




উদয়নারায়ণপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসলেন রাজ‍্যের মন্ত্রী অরূপ রায়। দামোদরের জলে উদয়নারায়নপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দীর্ঘ৭ দিন পর জল নামতে শুরু করেছে। এখনো পর্যন্ত কোথাও হাঁটু সমান কোথাও আবার কোমর সমান জল দাঁড়িয়ে আছে। 



 শনিবার উদয়নারায়ণপুরের ভবানীপুর এলাকায় পরিদর্শনের আসলেন রাজ‍্যের মন্ত্রী অরূপ রায়। জলে নেমে তিনি গোটা এলাকা দেখেন এবং সঙ্গে ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের হাতে মন্ত্রী এদিন খাবার সামগ্রী ও ত্রিপল তুলে দেন।



 আমতায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে আসলেন রাজ‍্যের বিপর্যয় মোকাবিলার দপ্তরের মন্ত্রী জাভেদ খান। মন্ত্রীর সঙ্গে ছিলেন আমতা এলাকার বিধায়ক সুকান্ত পাল। 



 মন্ত্রী এদিন প্রথমে আমতা-২ বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। তারপর তিনি ওখান থেকে স্পিড বোটে চেপে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ও এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দেন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...