বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির পুলিশ শোভানগর সহ আরো বেশ কিছু এলাকায় হানা দিয়ে বেআইনি মদের ঠেক গুলিতে হানা দিয়ে সেখান থেকে 100 লিটার মদ স্প্রিট ভেঙ্গে ফেলে। বেশ কিছুদিন ধরে এলাকায় চুল্লু মদের ঠেক রমরমিয়ে চলছে পুলিশের কাছে তেমনই খবর আসে এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে পুলিশ শোভানগর মিলকি বিভিন্ন এলাকায় হানা দিয়ে এই মদের ঠেক গুলিতে ভাঙচুর চালায় মিলকি ফাঁড়ির এসআই মোঃ মনিরুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি টিম সে এলাকায় গিয়ে এই মদের ঠেকে ভাঙচুর করে 100 লিটার মদের ইসপিরিট রেজার ভেঙ্গে ফেলা হয়।