আজ সাতাশে জুলাই হাওড়া শহরের পৌর স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে ডিএম সি এম ও এইচ এবং পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হাতে এডমিশনের হাতে দাবি সম্বলিত প্রতিলিপি তুলে দেওয়া হয় শহরে ওই এলাকার লকডাউন হওয়া সত্ত্বেও পৌর স্বাস্থ্যকর্মীরা আজকের এই ডেপুটেশনে অংশগ্রহণ করে।
[দাবি সমূহ
1) সমস্ত স্তরের, ক্যাটাগরির কর্মীদের অবসরের বয়সসীমা 65 বছর করতে হবে।
2) 2013 সাল থেকে যে সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম করে শূন্য হাতে বসিয়ে দেওয়া হয়েছে তাদের এককালীন ভাতা এবং পেনশন দিতে হবে।
3) 2021 সালের জানুয়ারি মাস থেকে সরকারি নির্দেশ নামা বার হওয়ার পর যারা অবসর নিয়েছেন তাদের গ্রাচুইটি টাকা দিতে হবে।
4) সমস্ত স্তরের পৌর স্বাস্থ্যকর্মীদের একটি ছাতার তলায়, জাতীয় স্বাস্থ্য মিশন এর অধীনে আনতে হবে ।5)
সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীদের স্থায়ীকরণ করতে হবে ।
6) সমস্ত স্তরের পৌর স্বাস্থ্যকর্মীদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ইএসআই বেনিফিট সহ সকল সামাজিক সুরক্ষা দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য এই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এই স্মারকলিপির প্রতিলিপি পৌর মন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিব দের এবং স্বাস্থ্যসচিব তথা মিশন ডাইরেক্টর,SUDA ডাইরেক্টরকে দেওয়া হয়েছে



