সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
২১ শে জুলাই, নিজস্ব সংবাদদাতা: তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ২১ জুলাই শহিদ দিবস পালন করতে চলেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সিংহাসন জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ২১ জুলাই 'বিজয় দিবস' পালন করতে চান।
সেই ২১ শে জুলাইকে সামনে রেখেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ১০৪ টি বুথে শহীদ দিবস পালন হল।
আমর্দা 2 নম্বর অঞ্চল এর কার্যকরী সভাপতি মাননীয় আকুল চন্দ্র মহাশয় এর নেতৃত্বে ২১শে জুলাই শহীদ দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন
বুথ সভাপতি-তরুণ জানা
বুথ যুব সভাপতি-মখমল সেনাপতি
এবং সহযোগিতায়-কালীচরণ জানা
এবং ছাত্র বুথ সভাপতি- প্রীতম দে
তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনাকালের জন্য পরিকল্পনা মুলতুবি রেখে কলকাতা থেকে ভার্চুয়ালি শহিদ স্মরণ করবে তৃণমূল। শহিদ দিবস উপলক্ষ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। যা রাজ্যের পাশাপাশি সর্বভারতীয় স্তরেও দেখানো হবে।

