সৈয়দ মফিজুল হোদা,
বাঁকুড়া :
এবার পাত্রসায়ের ব্লকের অন্তর্গত দুলালপুর অঞ্জন মর্ডান রাইস মিলের সামনে স্থানীয় কৃষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো । তাদের অভিযোগ অন্যান্য ব্লক থেকে ফোঁড়েদের মাধ্যমে মিলমালিক ধান কিনছেন এবং সমবায় সমিতির মাধ্যমে পাত্রসায়ের ব্লকের বেশ কিছু কৃষকদের একাউন্টে টাকা ঢুকিয়ে বাড়তি মুনাফা অর্জন করছে মিল মালিকরা । এই অভিযোগ তুলে গতকাল সন্ধ্যায় মিলের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কৃষকরা । সেই সময় দুটি ধান বোঝাই গাড়ি আটক করে কৃষরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা এবং তাদের আশ্বাসে কৃষকরা বিক্ষোভ তুলে নেয় ।
সেখ শুকুর আলী নামে এক স্থানীয় কৃষক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন , মিল মালিক চাষীদের কাছ থেকে ধান কিনছেন না সমবায়ের মাধ্যমে চাষিদের নামে ফোঁড়েদের কাছ থেকে ধান কিনে মুনাফা অর্জন করছে । সে কারণে আমরা বিক্ষোভে শামিল হয়েছি । শেখ আইনাল নামে অপর এক বিক্ষোভরত কৃষক বলেন , আমরা চাইছি আমাদের কাছ থেকে ধান কেনা হোক এবং সমবায় সমিতির দুর্নীতি বন্ধ হোক ।
যদীও অঞ্জন মর্ডান রাইস মিলের মালিক বিমল কুমার রায় এই অভিযোগ মানতে নারাজ । তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা সরকারিভাবে ধান নিচ্ছি সরকার আমাদেরকে ধান দিচ্ছে এবং যে চেক আসে তা আমরা পাইনা কৃষকরাই তা পায় এবং চাল সরকারকে আমরা ডেলিভারি দিই ।
এ বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি আমাদের ক্যামেরার মুখোমুখি হয় জানান , বিষয়টি শুনেছি এবং পুরো ঘটনার তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ।

