শ্যামপুর এক ব্লকের শিবগঞ্জ উত্তর গ্রামে এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম- সুবোধ পাত্র,বয়স-৪৮ বৎসর। আজ সকাল আটটা নাগাদ তিনি হাঁটতে বেরিয়েছিলেন। অসুস্থতা জনিত কারণে তিনি খুব ধীর গতিতে এলাকার মধ্যেই হাঁটাহাটি করতেন। তার বাড়ির সামনেরই একটি পুকুরে পড়ে যান তিনি।পুকুরে স্নান করার সময় দেহটি পায়ে ঠেকায়, মৃত্যুর খবরটি জানাজানি হয়।
তৎক্ষনাৎ শ্যামপুর থানায় জানানো হয় খবরটি। শ্যামপুর থানার পুলিশ এসে দেহটি প্রথমে হাসপাতালে ,পরে উলুবেড়িয়ায় ময়নাতদন্তের জন্য পাঠান। এলাকায় নেমেছে শোকের ছায়া।