এলাকার মহিলাদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন এক যুবক।

 



মালদা,২৩ জুলাই :


 এলাকার মহিলাদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন এক যুবক। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে বৈষ্ণবনগর থানার কৃষ্ণরাজ্য টোলা এলাকায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

      সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম, ইন্দ্রজিৎ ঘোষ (২৮)।



 ধীরাজ মন্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

জানা গিয়েছে, ধীরাজ মন্ডল এলাকার মহিলাদের মাঝে মাঝে উত্ত্যক্ত করতেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল ইন্দ্রজিৎ। শুক্রবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হয় বাচসা। বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ ঘোষকে বলে অভিযোগ।


        পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...