মালদা:
বাগান থেকে খাসি চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়লো এক যুবক সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা থানার ছোটপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের নাম ইসলাম শেখ। বাড়ি ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। এদিন সকালে স্থানীয় একটি বাগান থেকে খাসি চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই যুবক। ঠিক সেই সময় স্থানীয়রা দেখে ফেলে ওই যুবককে ধরে ফেলে। শুরু হয় উত্তম-মধ্যম প্রহার। এরপরই খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ এলাকা থেকে একাধিকবার খাসি এবং গবাদিপশু চুরি হয়েছে। আজ এই চুরির ঘটনার সময় হাতেনাতে ধরে ফেলা হয় ওই যুবককে।
