জাতিভিত্তিক বিন্যাস করে একশো দিনের প্রকল্প রূপায়ণ করা চলবে না,




বাঁকুড়া : 

জাতিভিত্তিক বিন্যাস করে একশো দিনের প্রকল্প রূপায়ণ করা চলবে না,পেট্রোপন্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি সহ মোট 12 দফা দাবিতে CPIM-র গন-সংগঠন গুলির পক্ষ থেকে তালডাংরা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে একটি ডেপুটেশন জমা দেওয়া হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সভাপতি তথা তালডাংরা বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ তালডাংরা সিপিআইএম এরিয়া কমিটি নেতৃত্ব ও CPIM-র একাধিক সংগঠনের সদস্যরা।




 প্রথমত শতাধিক সিপিআইএম কর্মী-সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদী মিছিল আকার তালডাংরা বাজার পরিক্রমা করার পর বিডিও অফিসে উপস্থিত হন। পরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালডাংরা বাসস্টপ স্থানে প্রতিবাদ সভায় অংশ নেন সিপিআইএম নেতৃত্বরা। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে সিপিআই নেতৃত্বরা রাজ্য ও কেন্দ্র সরকারকে আক্রমণ করেন করোনা টিকা, একশো দিনের কাজ, সহ একাধিক দাবিতে।

এ দিনের কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তালডাংরা বিধানসভার গত চার বারের প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত খেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সভাপতি মনোরঞ্জন পাত্র বলেন, কেন্দ্রীয় সরকার নতুন ফরমান জারি করেছে 100 দিনের কাজে জাতিভিত্তিক বিন্যাস করে কাজ দেওয়ার ব্যাপারে তাই এই ফরমান যাতে রুপায়ন না হয় তার দাবিতে বিডিও-র হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হলো । তিনি বলেন 100 দিনের কাজের নিয়ম ছিল যার চাহিদা আছে পঞ্চায়েতে দরখাস্ত করলে সে কাজ পেতো কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন ফরমান অনুযায়ী  এলাকায় মাত্র 37 দিন কাজ পাবে এসসি এসটি পরিবারের কার্ড হোল্ডাররা। কারণ 37% তপশীল জাতি ও উপজাতির মানুষের বসবাস আমাদের এলাকায়। এই ফরমান যাতে রুপায়ন না হয়  তাই তাদের এই ডেপুটেশন। পাশাপাশি নির্বাচনের প্রাক্কালে যারা বিরোধী দল করেছেন তাদের 100 দিনের কাজ ও আবাস যোজনার নাম থাকলে কেটে দেওয়া হচ্ছে। যাতে এই ধরনের কর্মকান্ড না হয় সেই দাবিসহ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকার সেল্স ট্যাক্স কমিয়ে পথ দেখাক দাবি সহ মোট 12 দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হলো বলে জানান তিনি,তিনি এও বলেন তাদের দাবি আগামী দিনে না মানা হলে ব্লকে ব্লকে তারা ধর্নায় বসবেন বলে জানালেন তিনি।

তবে এদিন এর সিপিআইএমের ব্লক ডেপুটেশন এর বেশ কিছু দাবি সমর্থন যোগ্য বলে মনে করলেও তাদের এই ডেপুটেশনে বেশিরভাগ দাবিই ভিত্তিহীন বলে দাবি করছেন তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনসারাম লায়েক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...